ফলোআপ :

কুতুব‌দিয়ায় উদ্ধারকৃত লাশ‌টির প‌রিচয়‌ মি‌লে‌ছে

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় অজ্ঞাত ভে‌সে আসা উদ্ধারকৃত অজ্ঞাত লাশ‌টির প‌রিচয় মি‌লে‌ছে। তিনি ম‌হেশখালী উপ‌জেলার হোয়ানক ইউ‌নিয়‌নের পা‌নির ছড়া কালা‌লিয়া কাটা গ্রা‌মের মো. জামা‌লের পুত্র আব্দুল মোনা‌ফ। শ‌নিবার (২ জুলাই) সকা‌লে উত্তর কৈয়ার‌বিল বে‌ড়িবাঁ‌ধের বাই‌রে সৈক‌তে জোয়া‌রে ভে‌সে আ‌সে। স্থানীয়রা দে‌খে পু‌লিশ‌কে খবর দি‌লে ১১টার দি‌কে লাশ‌টি থানায় নি‌য়ে আ‌সে।

লা‌শের স্বজ‌নেরা জানান, ২০ দিন আ‌গে সাগ‌রে ট্রলার ডু‌বি‌তে মোনাফসহ ৪ জন নি‌খোঁজ হ‌য়ে‌ছিলেন।

থানার ও‌সি মো. আরমান হো‌সেন জানান, উত্তর কৈয়ার‌বিল বে‌ড়িবাঁ‌ধের বাই‌রে ভাসমান অবস্থায় প্রায় ৩৩ বছর বয়সী একব‌্যক্তির (পুরুষ) লাশ উদ্ধার ক‌রা হয়।

লা‌শের ছ‌বি ফেসবু‌কে ছ‌ড়ি‌য়ে পড়‌লে ‌গে‌ঞ্জি‌ দে‌খে পার্শ্ববর্তী উপ‌জেলা ম‌হেশখালীর হোয়ান‌কের জামালের পুত্র আব্দুল‌ মোনা‌ফের ব‌লে খবর আ‌সে। প‌রে লাশ‌টির স্বজ‌নেরা এ‌সে নি‌শ্চিৎ মোনা‌ফের ব‌লে সনাক্ত ক‌রেন। মোনা‌ফের লাশ‌টি ময়না তদ‌ন্তের জন‌্য জেলা সদর হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন