কুতুব‌দিয়‌ায় স্কু‌লের ছাদ থেকে ১৪‌টি বজ্রপাত নি‌রোধক চু‌রি

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় সতরু‌দ্দিন সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের ভব‌নের ছা‌দে বসানো ১৪‌টি বজ্রপাত নি‌রোধক চু‌রি হ‌য়ে‌ছে। গতরা‌তে (২০ আগস্ট) গভীর রা‌তে সংঘবদ্ধ চো‌রের দল চু‌রি সংঘ‌টিত ক‌রে।

বিদ‌্যাল‌য়ের সহকা‌রি শিক্ষক মোহাম্মদ সা‌য়েদ জানান, বুধবার রা‌তে সতরু‌দ্দিন সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের নতুন ভব‌নের ছা‌দে বসা‌নো ১৪‌টি বজ্রপাত নি‌রোধক চু‌রি হ‌য়ে‌ছে। চো‌রের দল এসময় ৩০-৪০ ফুট লম্বা দ‌ন্ডের সা‌থে তামা, মূল‌্যবান ধাতুর তৈ‌রি কা‌নে‌ক্টেড তারও নিয়ে যায়। যার আনুমা‌নিক মূল‌্য লাখ টাকার বে‌শি।

উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার (ভারপ্রাপ্ত) মুস‌লিম উ‌দ্দিন ব‌লেন, বিদ‌্যাল‌য়ের ছা‌দে বসানো গুরুত্বপূর্ণ বজ্রপাত নি‌রোধক বস্তু সামগ্রি চু‌রির বিষয়‌টি প্রধান শিক্ষক জা‌নি‌য়ে‌ছেন। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ স্থানীয় থানায় অ‌ভি‌যোগ জানাবেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া, কুতুবদিয়া উপজেলা প্রশাসন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন