Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কোহলি, ধাওয়ানের বিদায়!

11063101_887573414598798_255343140_n

খেলা ডেস্ক:
বাংলাদেশকে আবারও উল্লাসের উপলক্ষ এনে দিলেন রুবেল হোসেন। দুর্দান্ত বোলিংয়ে তিনি ফিরিয়ে দিয়েছেন ভারতের ব্যাটিংয়ের প্রাণ ভোমরা বিরাট কোহলিকে। মুশফিকের হাতে ক্যাচ দেওয়ার আগে কোহলি করেছেন ৩ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ২৩.৪ ওভারে ২ উইকেটে ৯৬ রান।

তবে ভারতের ওপেনিং জুটি ভাঙতে সময় লেগেছিল বাংলাদেশের। সাকিবের বলে শেখর ধাওয়ানকে স্ট্যাম্পিং করেছেন মুশফিকুর রহিম। দলীয় ৭৫ রানে আউট হওয়া ধাওয়ান ৩৪ রান করেন। রোহিত শর্মা ও বিরাট কোহলি ব্যাট করছেন।

ইনিংসের ১৭তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। নিজের তৃতীয় বলেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন এই বাঁহাতি স্পিনার।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেলবোর্নে টস জিতে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালোই হয়েছে। মেলবোর্নের ব্যাটিং উইকেটে বল হাতে সুবিধা করতে পারেন নি মাশরাফি-তাসকিন-রুবেলরা। তবে নিয়ন্ত্রিত বোলিং তারা করেছেন। যার ফলে ভারতের রানের চাকা সেভাবে দৌড়াতে পারেনি।

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন রয়েছে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় দলে এসেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ভারতীয় একাদশ অপরিবর্তিত রয়েছে।

বিশ্বকাপে দুদল দুবার মুখোমুখি হয়েছিল। প্রথম সাক্ষাতে ২০০৭ বিশ্বকাপে জিতেছিল বাংলাদেশ। ২০১১ সালে দ্বিতীয় ম্যাচে জয় পায় ভারত।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদু্ল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির আহমেদ রুম্মন, নাসির হোসেন, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও তাসকিন আহমেদ।

ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা, মোহাম্মদ সামি ও উমেশ যাদব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন