খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

fec-image

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সদর জোনের উদ্যোগে শনিবার (২৫ অক্টোবর) ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত ছোটবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম।

দিনব্যাপী অনুষ্ঠিত এই মেডিক্যাল ক্যাম্পে আনুমানিক তিন শতাধিক স্থানীয় নারী, পুরুষ ও শিশুকে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা পরিচালনা করেন খাগড়াছড়ি সদর জোনের আরএমও ক্যাপ্টেন তানজিম ইসলাম।

দুর্গম এলাকার সাধারণ মানুষ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন। স্থানীয়রা বলেন, ‘সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তায় নয়, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে—এই ক্যাম্প তার জীবন্ত প্রমাণ’।

পাহাড়ি অঞ্চলের দুর্গম গ্রামগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সবাই আশা প্রকাশ করেন— ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে সেনাবাহিনী, যাতে পাহাড়ের মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ পায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, চিকিৎসা, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন