ঘুমধুমের রেজুপাড়া সীমান্তে বিজিবির চিকিৎসা ও অর্থ সহায়তা

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া সীমান্তে ৪৭৫ জন দরিদ্র মানুষকে বিনামূলে চিকিৎসা সেবা প্রদান করেছে ৩৪ বিজিবি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালিত হয় রেজুপাড়া বিওপি এলাকায়। কক্সবাজার ব্যাটালিয়ানের (৩৪ বিজিবি) এই মানবিক আয়োজন করে বলে জানা যায়।

ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) এর নেতৃত্বে মেডিকেল টিম ওই এলাকার ৪৭৫ জন অসহায়, গরীব ও দুঃস্থ মানুষ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন।

এসময় স্থানীয় মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান এবং এলাকার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ক্রিড়া সামগ্রীসহ নানা উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মানবিক এই কার্যক্রম সম্পর্কে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “বিজিবি সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান রোধ ও জনগণের সেবাও দিয়ে আসছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন