চকরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইকে পিটিয়ে হত্যা, আটক ৩

fec-image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের করাইয়াঘোনায় গিয়াস উদ্দিন দুলুকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে তার ভাই ও ভাতিজারা। এ ঘটনায় ভাই ও ভাতিজা সাঈদীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকায় চাঞ্চল্যকর এ হত্যার ঘটনা ঘটে।

চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মৃত নাজেম উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিনের সাথে একটি মুরগির বিষয়কে কেন্দ্র করে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বড় ভাই ও ভাতিজারা এলোপাতাড়ি পিটিয়ে তাকে আহত করে। পরে এলাকাবাসী উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় খুনের ঘটনায় জড়িত একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় নারী কাউন্সিলর ফারহানা ইয়াছমিন ফোরকান। পরে ওসি’র নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নিহতের বড় ভাই শাহাব উদ্দিন (৫২), তার ছেলে সাজ্জাদ হোসেন (২৭) ও মো. সাঈদী (২২)।

চকরিয়া থানার ওসি তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে কথায় কথায় হত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, তুচ্ছ ঘটনার বিষয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সৃষ্ট ঘটনায় গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনার সাথে জড়িতের মধ্যে পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও ঘটনায় আরো যারা জড়িত রয়েছে তাদের আটক করতে
পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন