চন্দ্রঘোনায় ১৮০ লিটার চোলাই মদসহ অটোরিকশা আটক

fec-image

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮০ লিটার স্যালাইন ব্যাগভর্তি দেশীয় চোলাই মদসহ অটোরিকশা আটক করেছে।

বুধবার (৮ জানুয়ারি) ভোর ৬টায় রাইখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন টেকের মোড় হতে চন্দ্রঘোনা থানার এসআই খুরশীক আলম ও সঙ্গীয় ফোর্স অটোরিক্সা (সিএনজি) মালিক সমিতির কার্যালয়ের সামনে হতে অভিযান চালিয়ে অটোরিকশার ভিতরে রাখা স্যালাইনভর্তি ১৮০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ এবং একটি নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা সিএনজি চালক ও অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান (ওসি) জানান, এ ব্যাপারে অজ্ঞাতনামা সিএনজি চালক ও অপর সহযোগীকে আসামি করে চন্দ্রঘোনা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন