চা বিক্রেতা নানী-নাতনীর কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

fec-image

রাজধানী ঢাকার বাংলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ৬ বছরের শিশু ফাতেমা ও তার নানী’র জন্যে ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৭ মার্চ রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতৃবৃন্দ এই উপহার নিয়ে যান।

এসময় উপস্থিত ছিলেন– সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব প্রমুখ।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্যে নতুন জামা, জুতা, কসমেটিক্সসহ এবং তার নানীর জন্যে শাড়ি ও ‘ঈদের উপহার’ হস্তান্তর করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে ‘ঈদ শুভেচ্ছা’ পৌঁছে দেন।

উল্লেখ্য, কিছুদিন আগে বাংলা কলেজের সামনে ভাসমান চা দোকানে ফাতেমা তার নানীকে সহায়তার সময় রাস্তা পারাপারকালে আহত হয়। পরে উক্ত স্থানে ডিউটিরত অবস্থায় একজন পুলিশ সার্জেন্ট শিশুটির চিকিৎসা সেবা দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃশ্যগোচর হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদ উপহার, তারেক রহমান, প্রধানমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন