টিফিনের টাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানাচ্ছেন প্রাইমারী শিক্ষার্থীরা


কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩৫ জন শিক্ষার্থীর উদ্যোগে টিফিনের টাকা জমিয়ে স্কুল প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরী করা হয়েছে।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এই প্রতিকৃতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন স্কুল কতৃপক্ষ।
রুমখাঁ সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্কুলের ৩৩৫ জন শিক্ষার্থী টিফিনের ৩৫০ টাকা জমিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি বানানোর উদ্যোগ নেয়। শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপিত আশরাফ জাহান কাজলও এই উদ্যোগে সহযোগিতা করেন।
প্রধান শিক্ষক কামাল উদ্দিন জানান, দ্রুত বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণের কাজ শেষ হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে এই প্রতিকৃতি উদ্বোধন করা হবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান জানিয়েছেন, রুমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উদ্যোগ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এতে করে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু প্রতি আরো আগ্রহ ও শ্রদ্ধা আরো বৃদ্ধি পাবে।

















