দীঘিনালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার 

fec-image

দীঘিনালা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে| গত মঙ্গলবার (২৩জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়|

আটককৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিপায়ন বড়ুয়া (৪০), বাবুছড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন সেন (৪৫) এবং মেরুং উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম (৫০)।

দীঘিনালা থানার এসআই (নিঃ) মোস্তাক আহামদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার বাবুছড়া, রশিকনগর এবং বোয়ালখালী থেকে তাদের আটক করা হয়|

এ সময় দীঘিনালা থানার মামলা নং-১, তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৫-এর এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় দায়ের হওয়া একটি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামীলীগ, খাগড়াছড়ি, দীঘিনালা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন