নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ ২ যুবক আটক : অটোরিকশা জব্দ

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি অটোরিকশা (টমটম) জব্দ করা হয়।

বুধবার (২০ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের রূপনগর এলাকার ব্রিজের মাথার পশ্চিম পাশে অভিযান চালিয়ে এই উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—মুনতাসির মামুন (২০), পিতা মো. হোসাইন প্র. কালু ডাক্তার, সাং–লেমুছড়ি, দোছড়ি ইউনিয়ন; বর্তমান ঠিকানা—মন্ডল্যাঘোনা, মোজাফ্ফর সওদাগরের বাড়ি, থানা–নাইক্ষ্যংছড়ি। আব্দুল হামিদ (২৫), পিতা আক্তার হোসেন, সাং–আদর্শগ্রাম, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন,১নং ওয়ার্ড। এছাড়া আরও অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার এসআই উজ্জ্বল চন্দ্র সূত্রধর বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা রূপনগর এলাকায় তল্লাশি চালাই। এসময় ২ জনকে আটক করে তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ও একটি অটোরিকশা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন,“মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তঘেঁষা এলাকায় যেকোনো অপরাধ দমনে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। এ ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।”

স্থানীয়রা পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদক চক্রের মূলহোতাদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, নাইক্ষ্যংছড়ি, মাদকদ্রব্য
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন