নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুমে মিয়ানমারের তৈরি কফিসহ আটক ১

fec-image

নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুমে পুলিশের অভিযানে মিয়ানমারের তৈরি কফিসহ ১ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই পাভেল মল্লিক সঙ্গীয় ফোর্সসহ নাইক্ষ্যংছড়ি থানাধীন ৩নং ঘুমধুম ইউপির ৭নং ওয়ার্ডের বড়বিল কবরস্থানের পাশে রেজু আমতলী টু কচুবুনিয়া পাকা রাস্তার উপর তল্লাশি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত মো. শাকিল(১৯), পিতা ওসিউর রহমান, সাং মগঘাট, ৭নং ওয়ার্ড , ৩নং ঘুমধুম ইউপি, থানা নাইক্ষ্যংছড়ি, জেলা বান্দরবানকে দৌড়ে পালানোর সময় HAPPY TEA ২৫ প্যাকেট ENERGY PLUS ১৯ প্যাকেট, SUPER COFFEE ৬ প্যাকেট একটি বস্তাসহ পাইয়া জব্দ করে।

আটক ব‍্যক্তির বিরুদ্ধে নাইক্ষ‍্যংছড়ি থানায় মামলা প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঘুমধুম, নাইক্ষ্যংছড়ি, মিয়ানমার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন