নাফ নদীতে একদিনে দুই লাশ উদ্ধার

fec-image

কক্সবাজারের টেকনাফে নাফ নদী হতে ভাসমান অবস্থায় একদিনে দুই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

এর মধ্যে একজন অজ্ঞাত ও অপরজন টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে মো. ইউনুছ (৩৪)।

শনিবার (১৩ জুলাই) বিকালে দমদমিয়া নাফ নদীতে মৃতদেহ দু’টি ভাসতে দেখতে পায় স্থানীয়রা।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার রাতে দমদমিয়া এলাকার মো. ইউনুছ বাড়ি হতে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সন্ধা ৭টার দিকে ইউনুছের মরদেহ নাফ নদীতে দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে নৌ পুলিশ। মৃতদেহের গলায় রশি পেঁচানো রয়েছে।

অপরদিকে দুপুর ২টার দিকে নাফনদীর দমদমিয়া কেয়ারি ঘাট বরাবর নদীতে অপর এক যুবকের মৃত দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তার পরিচয় পাওয়া যায়নি। তবে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

দমদমিয়া নৌ পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার মর্গে পাঠিয়েছেন বলে জানা গেছে।

টেকনাফ নৌ পুলিশের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাফ নদী, লাশ উদ্ধার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন