বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন ভূপাতিত

fec-image

ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

দু্ইটি নিরাপত্তা সংস্থার সূত্রের বরাত দিয়ে এএফপি এই সংবাদ প্রকাশ করেছে।

তবে, কোন হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই বিমানবন্দরের ভেতরে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন অবস্থিত।

এর আগে এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর(কোয়ালিশন ফোর্সেস) প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

ইরাক জানিয়েছে, ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই যুদ্ধে তারা কোনোভাবেই জড়াতে চায় না। তবে এই যুদ্ধের আঁচ থেকে শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারছে না ইরাক।

সূত্র বিবিসি বাংলা

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আমেরিকা, ইরাক, ইরান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন