বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীদের হাতাহাতি, আহত ২

fec-image

বান্দরবানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছেন। তবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বান্দরবান শহরের মুক্তমঞ্চের সামনে হাতাহাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলাজুড়ে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলের নেতাকর্মীরা মুক্তমঞ্চ এলাকায় জড়ো হয়। এ সময় হঠাৎ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে একে অপরকে কিল-ঘুষি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

অন্যদিকে সমাবেশে মুক্ত মঞ্চে ভিতরেও ধাক্কাধাক্কির মাধ্যমে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে একপর্যায়ের হাতাহাতি শুরু হয়। পরে সমাবেশ ছেড়ে বের হয়ে যান জেলা বিএনপি সদস্য সচিব জাবেদ রেজা। পরে আবার দলের নেতাকর্মীদের শান্তনা দিয়ে সমাবেশে অংশ নেন।

তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই জেলা বিএনপির সিনিয়র নেতারা দ্রুত হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রায় কয়েক মিনিটের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য চনুমং মারমা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যুবদলের কর্মীরা হাতাহাতি শুরু করেছে। পরে আমরা বের হয়ে তাদেরকে শান্তনা দিয়ে এসে আবার অনুষ্ঠানে যোগদান করায়। মূলত এইটা যুবদলের কর্মীরা এমন ঘটনায় জড়িয়েছেন বলে অভিযোগ করেন।

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম বলেন, সমাবেশ ঘিরে মঞ্চে সামনে বিভিন্ন সংগঠনের হাতাহাতির ঘটনা হয়েছে। র‍্যালী শেষে বাইরে মারামারি হয়েছে, সেটা দেখতে পেয়েছি। সেখানে স্বেচ্ছাসেবক দল, কৃষকদল তাদের মধ্যে হাতাহাতি হয়েছে; আর কেউ কেউ তাদেরকে সরিয়ে দেয়ার চেষ্টা করেছে।

তিনি বলেন, হাতাহাতির ঘটনা শোনা মাত্রই মঞ্চ থেকে মাইক দিয়ে নির্দেশনা দেই ঘটনাস্থলে যদি যুবদলের কেউ থাকে তাদেরকে মঞ্চে চলে আসার জন্য আহ্বান জানায়। তবে কি কারণে হাতাহাতির হয়েছে সে বিষয়ে জানেন না বলে মন্তব্যে করেন তিনি।

বান্দরবান সদর থানা উপ-পরিদর্শক আলাউদ্দিন বলেন, দলের মধ্যে ভুল বোঝাবুঝি কারণে বাকবিতণ্ডা হয়েছে। পরে দলের সিনিয়র নেতাকর্মীরা আবার শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। তবে বড় ধর‍নের এমন ঘটনা ঘটেনি। আর আহত হয়েছে কি না সে বিষয়ে জানােিনই বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন