‘বৈশ্বিক সংকট দূর হলে কাপ্তাই হ্রদে ড্রেজিং করা হবে’

fec-image

বৈশ্বিক সংকট দূর হলে কাপ্তাই হ্রদে ড্রেজিং কার্যক্রম শুরু করা হবে। হ্রদে ড্রেজিংয়ের জন্য সবকিছু প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাঙামাটি জেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, অবৈধ ভাবে মাছ না ধরার জন্য সরকার জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করছে। যাতে জেলেরা মৎস্য আহরণ বন্ধের সময় কষ্টে না পড়ে।

এমপি আরও বলেন, মৎসের উন্নয়ন বৃদ্ধিতে হ্রদে আরও বেশি পোনা ছাড়তে হবে। যাতে দেশে মৎস্য সম্পদ আরও দ্বিগুণ করা যায়।

জেলা পরিষদের সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী এবং পার্বত্য চট্রগ্রাম মৎস্য উন্নয়ন বিভাগের প্রকল্প পরিচালক মো. ইয়াছিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।

আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সকালে বিএফডিসির ঘাটে কাপ্তাই হ্রদে মৎস্য পোনা অবমুক্ত এবং শোভাযাত্রা বের করা হয়।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই হ্রদ, ড্রেজিং, সংকট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন