মহেশখালীতে পুলিশের অভিযানে আগ্নে/য়াস্ত্র/সহ গ্রেপ্তার ১

fec-image

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজী পাড়া বাজার থেকে ১টি দেশীয় তৈরি আগ্নে/য়াস্ত্র/সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।

মহেশখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ ৬ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে মহেশখালী থানার একটি বিশেষ টিম হোয়ানকের ২ নম্বর ওয়ার্ডের আনোয়ার মেম্বারের অফিসের সামনে অভিযান চালায়।

অভিযানে জনৈক বাহাদুরের পুত্র মো. জাহাঙ্গীর (৪৮) গ্রেপ্তার হন। তল্লাশির সময় তার ডান হাতে থাকা নীল রঙের প্লাস্টিকের বস্তা থেকে একটি সচল একনলা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। এ ব্যাপারে মহেশখালী থানার ওসি বলেন, হোয়ানকে অভিযান চালিয়ে অস্ত্রসহ জাহাঙ্গীর আলম কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন