মাটিরাঙ্গায় উষ্ণতা নিয়ে অসহায় ও দুস্থ প্রতিবন্ধীদের পাশে মানব ছায়া


মাঘ মাসে পাহাড়ে তীব্র শীতে জনজীবন যখন স্থবির, ঠিক তখনই শীত মোকাবিলায় প্রতিবন্ধী শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্চাসেবী সংগঠন ‘মানব ছায়া’।
সোমবার (২৩ জানুয়াররি) খাগড়াছড়ির মাটিরা পৌর এলাকায় দুই শতাধিক অসহায় ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে সংগঠনের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় মানব ছায়া সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল (সাংবাদিক), সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক আবু রাসেল সুমন উপস্থিত ছিলেন।
মানব ছায়া সেচ্ছাসেবক সংগঠনের সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন জয়নাল বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি সমাজের অসহায় মানুষকে শীতের তীব্রতা থেকে সামান্য উষ্ণতা ছড়াতে। এ মানবিক কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতেও তাদের মানবিক সংগঠন মানব ছায়া পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করবে বলে জানান জানান তিনি।

















