Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মানিকছড়িতে উপজাতি বখাটে কর্তৃক ৪ সন্তানের জননী ধর্ষিত, এক ধর্ষক আটক

ধর্ষণ

মানিকছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তুলাবিল এলাকার কংহ্লা মারমার কন্যা ৪ সন্তানের জননী ক্রাজাই মারমাকে (৪০) দুই উপজাতি বখাটে ধর্ষণ করেছে। শনিবার রাতে গবামারা এলাকায় ধর্ষণের ঘটনার সাথে জড়িত অংগ্যজাই মারমার পুত্র সাথোয়াই মারমাকে (২৮) পুলিশ আটক করলেও অপর বখাটে যুবক চাইলাপ্রু মারমা (৪০) দক্ষিণ ফকিরনালা এলাকায় পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, তুলাবিল এলাকার কংহ্লা মারমার মেয়ে ৪ সন্তনের জননী ক্রাজাই মারমা (৪০) স্বামীর মৃত্যুর পর পিতার বাড়িতে বসবাস করছিল। গত শনিবার পারিবারিক কাজে চট্টগ্রাম গিয়ে রাতে ফেরার পথে রাত সাড়ে ৭টার দিকে গবামারা এলাকায় নেমে আন্তঃ সড়কে বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছিল। এমন সময় ওই বখাটে যুবকরা মোটরসাইকেলে তাকে বাড়ি পৌছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নেয় এবং কিছুদূর গিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে ধর্ষিতা গবামারা এলাকায় দোকানে গিয়ে আত্মচিৎকার করলে লোকজন এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযান চালিয়ে সাথোয়াই মারমাকে আটক করে। কিন্তু অপর বখাটে যুবক চাইলাপ্রু মারমা ফকিরনালা পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

মানিকছড়ি থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযুক্ত এক বখাটেকে আটক করেছে। অপর বখাটেকে ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন