রাঙামাটিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের মাঝে সাড়ে ১৪ লাখ টাকার চেক বিতরণ


aরাঙামাটিতে জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের অধীনে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জুন) দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এসব চেক বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এসময় মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থা রাঙামাটি জেলার চেয়ারম্যান ফিরোজা বেগম চিনুর সভাপতিত্বে জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা, অংসুইসাইন চৌধুরী এবং প্রশিক্ষণার্থীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ১৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১৪ লাখ ৪৯ হাজার টাকার প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।
নিউজটি ভিডিওতে দেখুন:
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

















