Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রাঙ্গামাটি জেলা পার্বত্য অধিকার ফোরামের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন রাঙ্গামাটি জেলা পার্বত্য অধিকার ফোরাম ও অঙ্গ সংগঠন।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে শহরের প্রেস ক্লাব মোড় থেকে র‌্যালি নিয়ে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য সর্বদলীয় ঐক্য পরিষদের মনোনীত রাঙামাটি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সোলায়মান, পার্বত্য অধিকার ফোরামের রাঙামাটি জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার যুগ্ম-আহবায়ক মো. আবছার, মো. সাদ্দাম হোসেন, আইয়ুব আলী, নুরুল আলম, কলেজ শাখার সভাপতি মো. মুমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বাকি বিল্লাহ্সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাঙামাটি পৌরসভাস্থ দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন