রাজস্থলীতে পাহাড় ধসের ও নদী ভাঙ্গনের শঙ্কা : ৩টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত


চলমান টানা বর্ষণে রাজস্থলী উপজেলায় পাহাড় ধসের ও নদীর কুল ভাঙার শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ হতে মাইকিং করা হয়েছে।
রবিবার (১৯ জুন) দুপুর ১ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া নদীর পারের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাবার অনুরোধ জানান।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিকালের মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজন আশ্রয়কেন্দ্রে না আসলে প্রয়োজনে তাদেরকে জোর করে আশ্রয়কেন্দ্রে আনা হবে। রাজস্থলীতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের জন্য নিকটস্থ ৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। রাজস্থলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঙালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিকেলে রাজস্থলী উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন , ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্হিত ছিলেন।
















