রামুতে তিনব্যাপী জাতীয় ফলদ বৃক্ষ মেলা শুরু
উপজেলা প্রতিনিধি, রামু :
কক্সবাজারের রামুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার থেকে তিনব্যাপী জাতীয় ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উক্ত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, রশিদ নগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিম, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, কক্সবাজার নার্সারী মালিক সমিতির সভাপতি কামাল শামসুউদ্দিন প্রিন্স, সমবায় কমকর্তা মো, জাহাঙ্গীর আলম প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আল আমিন। আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবী এখন প্রযুক্তিতে অনেক এগিয়ে, তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও সামনে এগিয়ে যেতে হবে এবং এলাকার কৃষকদেরকে আধুনিক পদ্ধতি ও নতুন প্রযুক্তি ব্যবহার করে ফসল চাষাবাদে উৎসাহিত করেন। বক্তারা বেশি করে ফলজ গাছ লাগানোর উপরেও গুরুত্বারোপ করেন।



















