রামু শিশু ও যুব ফোরাম এর নতুন কমিটি গঠিত


রামু শিশু ও যুব ফোরাম এর নতুন কমিটি গঠিত হয়েছে। ‘সমাজের কল্যাণে আমাদের পথচলা’ এ স্লোগান কে সামনে রেখে আগামী ২ বছরের মেয়াদে নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রায়হান উদ্দিন মাহিম।
৪৫ জন বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি নাদিম মাহমুদ আলিফ, সহ-সাধারণ সম্পাদক আজিজা জাহান মেহের, অর্থ সম্পাদক আফনান নুর তুহিন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আহনাফ নুর তাহমিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিপছন বড়ুয়া এবং কার্য নির্বাহী সদস্য আরফেন বড়ুয়া আপন।
উল্লেখ্য রামু শিশু ও যুব ফোরাম দুই বছর রামু উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন এই কমিটি সেই ধারাবাহিকতা বজায় রেখে রামুকে আরও সুন্দর করে তুলতে কাজ করবে।

















