রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীর গুলিতে একজন নিহত

fec-image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে পালংখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫০ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ খান (২৮) ওই ক্যাম্পের মাহমুদ শরীফের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ তথ্য জানান।

ওসি জানান, উখিয়া থানাধীন ৮-ই ক্যাম্পের বি-৫০ ব্লকের জনৈক আবু বক্করের বসতঘরের সামনে রাস্তার ওপর অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী ফিরোজকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে উপপরিদর্শক দূর্জয় সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মো. শামীম হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নিহত, রোহিঙ্গা ক্যাম্প, সন্ত্রাসী হামলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন