রোয়াংছড়ি সাঙ্গুঁ নদীর উপর গার্ডার সেতু নির্মাণে এলজিইডি পিডির পরিদর্শন


বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে রুমা ও থানচি উপজেলা যাওয়ার লক্ষ্যে সাধারণ জনগণের সুবিধার্থে ২নং তারাছা ইউনিয়নের সংযোগ সড়কের ঘেরাউ মুখ পাড়া পাশে সাঙ্গুঁ নদীর উপর গার্ডার সেতু নির্মাণে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগ নিয়ে পরিদর্শন করেন এলজিইডি পিডি মোহাম্মদ এবাদত উল্লাহ।
শুক্রবার (১৯ জানুয়ারি) গার্ডার সেতু নির্মাণে সংযোগ সড়ক সাঙ্গুঁ নদী পরিদর্শন করেন তিনি।
এলজিইডি পিডি মোহাম্মদ এবাদত উল্লাহ বলেন, রোয়াংছড়ি থেকে রুমা ও থানচি যাওয়ার সংযোগ সেতু নির্মাণ করা হবে। এখানে সংযোগ সেতু হিসেবে নির্মিত হলে দৃষ্টি নন্দন ও নান্দনিক স্থান হবে এবং সাধারণ জনগণের সুবিধার পাশাপাশি এলাকায় উৎপাদিত কৃষিপণ্যগুলো ন্যায্য মূল্যে বেচা কেনা করতে পারবেন।
তিনি আরও বলেন, এলাকার সাধারণ জনগণ আর্থিকভাবে লাভবান ও স্বাবলম্বী হতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, বান্দরবানের স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম মজুমদার, রোয়াংছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, উচিংসা মারমা, উপসহকারী প্রকৌশলী (এসও) রকি বড়ুয়া, সার্ভেয়ার মো. দেলোয়ার হোসেন, কার্য সহকারী মো. নাসির উদ্দিন প্রমুখ।

















