লামা-আলীকদম সড়কে জীপ উল্টে আহত-৭
লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা-আলীকদম সড়কে যাত্রীবাহি জীপ গাড়ি উল্টে ৭জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সড়কের বাঘেরঝিরি নামকস্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রাহেলা বেগম (৬৫), নুরুল হোসেন (৬৭), সিরাজ খাতুন (৫৫), রাশেদা খাতুন (৪৬), এজাহার হোসেন (৬৮), আবদুস সত্তার (৫৬) ও গোলাম কাদের (৪৬)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আলীকদম উপজেলা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একটি জীপ গাড়ি (নং- ২২৪) যাত্রী বোঝাই করে লামায় যাচ্ছিল। গাড়িটি সড়কের বাঘেরঝিরি নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৭ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আলীকদম থানা অফিসার ইনচার্জ যাত্রীবাহি জীপ উল্টে ৭ যাত্রী আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


















