সাংবাদিক দিদারুল আলম রাজু’র পিতৃবিয়োগ : বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

পার্বত্যনিউজ রিপোর্ট :

মাই টিভি‘র খাগড়াছড়ি জেলা প্রতিনিধি দিদারুল আলম রাজু‘র পিতা বিশিষ্ট ব্যবসায়ী মো: আবুল কাশেম আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে খাগড়াছড়ি শান্তিনগরের বাসায় হৃদযন্ত্রের ত্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে জেলার সাংবাদিক মহল ও পানছড়িতে শোকের ছায়া নেমে আসে। তাৎক্ষনিকভাবে তার শান্তিনগরের বাসায় ছুটে যান খাগড়াছড়ি প্রেস ক্লাব‘র নেতৃবৃন্দসহ জেলার সিনিয়র সাংবাদিকরা। এসময় তারা শোকাহত পরিবারের সদস্যদের স্বান্তনা দিয়ে শোককে শক্তিতে পরিনত করার পরামর্শ প্রদান করেন।

এদিকে দিদারুল আলম রাজু‘র পিতা মো: আবুল কাশেম‘র মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: শহীদুল ইসলাম ভুইয়া ফরহাদ এবং মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: তাজুল ইসলাম তাজু প্রমুখ নেতৃবৃন্দ।

পৃথক পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সৎ ও স্বজ্জন ব্যাক্তি হিসেবে ব্যবসায়ী মহলে পরিচিত মো: আবুল কাশেম‘র অকাল মৃত্যুতে অভিভাবকহীন হয়ে পড়লো একটি পরিবার। তারা শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এদিকে মাই টিভি‘র খাগড়াছড়ি জেলা প্রতিনিধি দিদারুল আলম রাজু‘র পিতা মো: আবুল কাশেম (৬২) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে মাটিরাঙ্গা প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন তাঁর মৃত্যুতে অভিভাবকহীন হয়ে পড়লো একটি পরিবার।

শোক প্রকাশ করে বিবৃতি দাতারা হলেন, মাটিরাঙ্গা প্রেস ক্লাব‘র সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা প্রেস ক্লাব‘র সাধারন সম্পাদক ও পার্বত্যনিউজ‘র সিনিয়র স্টাফ রিপোর্টার মুজিবুর রহমান ভুইয়া, যুগ্মসম্পাদক ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ‘র মাটিরাঙ্গা প্রতিনিধি সাগর চক্রবর্তী কমল, নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের কাগজ‘র মাটিরাঙ্গা প্রতিনিধি অন্তর মাহমুদ, দৈনিক ভোরের ডাক‘র মাটিরাঙ্গা প্রতিনিধি কমল কৃষ্ণ দে প্রমুখ নেতৃবৃন্দ।

এছাড়াও এ ঘটনায় লক্ষ্ণীছড়ি প্রেসক্লাবও শোক ও সমবেদনা জানিয়েছে। ক্লাবের  সভাপতি মোবারক হোসেন পৃথক এক শোক বার্তায় সমবেদনা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন