Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা হত্যার অভিযোগে স্নেহাশীষ চাকমা গ্রেফতার

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা হত্যার অভিযোগে সন্দেহভাজন আসামী হিসেবে উত্তর বনরুপা বহুমুখী সমবায় সমিতির সভাপতি স্নেহাশীষ
চাকমা প্রকাশ আশীষ (৪৩) কে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শনিবার (২৩ মার্চ) সকালে বনরূপার বলপিয়ে আদাম এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে যৌথবাহিনী জানিয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিলাইছড়ি উপজেলা
আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা হত্যার অভিযোগে প্রাথমিকভাবে সন্দেহভাজন আসামী হিসেবে স্নেহাশীষ চাকমা প্রকাশ আশীষকে আটক করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা হত্যার অভিযোগে স্নেহাশীষ চাকমা গ্রেফতার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন