কাপ্তাই মৌজা বাস্তবায়নে এডভোকেট দীপেন দেওয়ানের প্রতিশ্রুতি

fec-image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান নির্বাচিত হলে রাঙামাটির কাপ্তাইয়ে মৌজা বাস্তবায়ন করবেন বলে দৃঢ় প্রতিশ্রিতি ব্যক্ত করেছেন। তাঁর এই প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন কাপ্তাইয়ের পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মানুষ।

এডভোকেট দীপেন দেওয়ান মৌজা বাস্তবায়ন প্রতিশ্রুতি ছাড়াও কাপ্তাইয়ের নাগরিক সেবার প্রতিটি খাতের উন্নয়ন, কেপিএম রেয়নমিল চালু, কর্ণফুলী কলেজকে অনার্স কলেজে রূপান্তর, রাইখালী কর্ণফুলী নদীর ওপর ব্রীজ নির্মাণ, কাপ্তাই ট্রাক টার্মিনাল নির্মাণসহ কাপ্তাই বিদ্যুৎ বাঁধকে আরো আধুনিকায়ন করার কথা ঘোষণা করেন।

সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় কাপ্তাই আপস্টিম জেটিঘাট এলাকায় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব প্রতিশ্রুতি দেন এডভোকেট দীপেন দেওয়ান।

এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আ’লীগ সরকার দেশকে উন্নয়নের নামে পকেট উন্নয়ন করে তলানিতে পরিণত করেছে। বিএনপি নির্বাচিত হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করা হবে। কালভার্ট, ব্রীজ, রাস্তা-ঘাট নির্মাণ, বেকারত্ব দূরীকরণ ও মহিলাদের ফ্যামিলি কার্ডসহ কাপ্তাই হবে উন্নয়নের রোল মডেল।

কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে নির্বাচনী প্রচারণা সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ।

নির্বাচনী সভায় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ, রাঙামাটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু বাছেদ অপু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, শ্রম বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন বেলাল, যুগ্নসম্পাদক দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, কেন্দ্রীয় সেচ্ছেসেবক দলের সহসাধারণ সম্পাদক মোরশেদ আলম, জেলা শ্রমিকদল সম্পাদক কবিরুল ইসলাম, কেপিএম সিবিত্র সভাপতি আবদুল রাজ্জাক, কাপ্তাই বিদ্যুৎ সিবিএ শাখা সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলা বিষয়ক যুগ্নসম্পাদক ছালেহা বেগম, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বাপন, সিনিয়র যুগ্মসম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক উথাইমং মারমা। এছাড়া কাপ্তাই ৫টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি, সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। উক্ত নির্বাচনী প্রচারণা সভায় কাপ্তাই উপজেলা ৫টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন