কক্সবাজারের মেরিন ড্রাইভে গাড়িতে আগুন

fec-image

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় ভাড়ায়চালিত একটি যাত্রীবাহী প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রবিবার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া।

তিনি জানান, একটি প্রাইভেটকার টেকনাফ শাপলা চত্বর থেকে চারজন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঘটনার সময় যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

আগুন লাগার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান, যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার কারণে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, মেরিন ড্রাইব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন