মাসুদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার বন্ধের আহ্বান
প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজারের রামু উপজেলা ছাত্রদল নেতা, বিজয় থিয়েটারের সভাপতি, দূর্জয় থিয়েটারের অর্থ সম্পাদক, আনন্দ থিয়েটারের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এ মাসুদকে পারিবারিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক ও হয়রানিমূলক অপপ্রচার বন্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন, রামু উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহনুর উদ্দিন বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম টিপু, সদস্য সচিব আবু তালেব ছোটন, ছাত্রদল নেতা মিথুন বড়ুয়া বোথাম, ফতেখাঁরকুল ছাত্রদলের সভাপতি জহির উদ্দিন, ছাত্রদল নেতা পলাশ, আহমদ ছৈয়দ ফরমান, পায়েল বড়ুয়া, লিমন বড়ুয়া প্রমুখ। বিবৃতিদাতারা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার এইচ এ মাসুদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার বন্ধ করার দাবি জানান।


















