দুই লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

fec-image

কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধীনস্থ ঘুমঘুম বিওপি’র জোয়ানদের বিশেষ অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এসময় ইয়াবা পাচারে জড়িত মো. জিয়াবুল আলম নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

শুক্রবার (৩১ মে) রাত ৯ দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র ঘুমঘুম বিওপি’র বিশেষ টহল দলের জোয়ানরা উখিয়ার ঘাট কাস্টমস স্টেশনের কালভার্টের ভিতর থেকে এসব ইয়াবা উদ্ধার করে।

আটক যুবক হলেন- জিয়াবুল আলম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১০’র জমির হোসেনের ছেলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রোহিঙ্গা ইয়াবা কারবারি’কে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন