নারী সাফ ফাইনাল: মনিকা চাকমার পায়ে বাংলাদেশের প্রথম গোল

fec-image

মেয়েদের সপ্তম সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদশের হয়ে প্রথম গোল পেয়েছেন মনিকা চাকমা। খেলার প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের প্রথম দিকেই গোল পায় মনিকা চাকমা।

আজ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সন্ধ্যা ৬.৪৫ মিনিটে ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেপাল।

এর আগে ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল। ওই ফাইনালের জোড়া গোলদাতা কৃষ্ণা রাণী সরকার এবারও দলে রয়েছেন। সম্পূর্ণ ফিট ও সেরা ফর্মে না থাকায় তিনি একাদশে জায়গা পান না। সেমিফাইনালের একাদশ থেকে একটি পরিবর্তন নিয়ে ফাইনাল খেলতে নেমেছে বাংলাদেশের মেয়েরা। আগের ম্যাচে ছিলেন বয়সভিত্তিক ফুটবলে দুর্দান্ত পারফর্ম করা ফরোয়ার্ড সাগরিকা। ফিট হয়ে তার পরিবর্তে ফাইনালের একাদশে ফিরেছেন শামসুন্নাহার জুনিয়র।

স্বাগতিক নেপাল নারী সাফে কয়েকবার ফাইনাল খেললেও এখনও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি। বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে চায় হিমালয়ের দেশটি। গত সাফে নেপালের প্রধান খেলোয়াড় সাবিত্রা ভান্ডারী খেলতে পারেননি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন