রামুতে টমটম চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

fec-image

কক্সবাজারের রামুতে টমটম চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত টমটম চালক সোহেল (১৮) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

ররিবার ৩ আগস্ট সকাল ৮টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটিরাস্তা নামক এলাকা থেকে সোহেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

রশিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবদুল করিম জানান, সকালে জেটি রাস্তা এলাকায় পানি চলাচলের নালায় সোহেলের মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী। পাশে একটি টমটম পড়ে থাকতে দেখা যায়। নিহত সোহেলের বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন এবং গলায় কাপড় পেছানো ছিলো।
পরে গ্রামবাসী রামু থানাকে বিষয়টি অবহিত করলে রামু থানার উপ-পরিদর্শক আরমান আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। গ্রামবাসীর উপস্থিতিতে পুলিশ মৃতদেহ ও টমটম উদ্ধার করে।

উপ-পরিদর্শক আরমান আজাদ টমটম চালক সোহেলের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি টমটম উদ্ধার করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন