রাজস্থলীতে ওয়ারেন্টভুক্ত ১ আসামি গ্রেফতার


রাঙ্গামাটি রাজস্থলী থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি সি আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত ৮ টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে সি এমপি চট্রগ্রাম হইতে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী হলেন, মো. আজগর আলী (৪৫) রাজস্থলী থানার মামলা সি আর মামলা-এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সে রাজস্থলী উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক-এর ছেলে।
রাজস্থলী থানার এসআই সুজন কুমার রায়, এস আই নুরজ্জামান, এস আই নির্মল ত্রিপুরা ও, এসআই অসীম চন্দ ভৌমিক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রবিবার আসামীকে গ্রেফতার করেন।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ইকবাল বাহার চৌধুরী আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে আজ সোমবার রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হবে।

















