রাঙামাটিতে পুলিশের অভিযানে ছাত্রলীগ,যুবলীগ ও শ্রমিক লীগের ৪ নেতা আটক


আটক জেলা ছাত্রলীগের সহ- সভাপতি সোহেলা চাকমা ও ৪নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক অজিত শীল
রাঙামাটিতে জেলা ছাত্রলীগের দুই নেতা, যুবলীগের এক নেতা এবং শ্রমিক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহেদ উদ্দিন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বুধবার দিনব্যাপী অভিযানে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ- সভাপতি সোহেল চাকমা, রাঙামাটি পৌরসভাধীন ৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল, ৪নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক অজিত শীলকে আটক করা হয়।
এর আগে মঙ্গলবার জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা হামিদকে আটক করেছে পুলিশ।
ওসি বলেন, আটককৃতদের ডেভিল হান্টের অভিযানে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঘটনাপ্রবাহ: আওয়ামীলীগ, গ্রেপ্তার, যুবলীগ
Facebook Comment

















