মানিকছড়িতে রান্নাঘর থেকে নারীর লাশ উদ্ধার 

fec-image

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় রান্নাঘর থেকে রাম্রা মারমা (৪১) নামের এক স্বামী পরিত্যক্তা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড বড়বিল এলাকায় ঐ নারীর নিজ বাড়ির রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাম্রা মারমা ৩ পুত্র ও ১ কন্যা সন্তানের জননী।

নিহতের মেয়ে কলেজছাত্রী আনুমা মারমা বলেন, সোমবার (৯ মার্চ) রাত ১০ টার দিকে আনুমা ও তার মা রাম্রা মারমা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নিজ শয়ন কক্ষে। আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে তার মাকে ঘরে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে রান্নাঘরের বিছানায় কম্বল মুড়ি দেয়া অবস্থায় দেখতে পান। মরদেহ দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন’।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, মানিকছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন