বাঘাইছড়িতে বিজিবির অভিযান, ভারতীয় সিগারেট জব্দ

fec-image

বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে ।

বিজিবির সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান এর নেতৃত্বে সোমবার সকালে উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দূরে উগলছড়ি গ্রামে অভিযান চালায় বিজিবি।

এসময় বিজিবির অবস্থান টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় ৩০ কার্টুন ৩০০ প্যাকেট ভারতীয় ইজিলাইট সিগারেট জব্দ করে ২৭ বিজিবি।

বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি বলেন সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি চোরাচালান ঠেকাতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এধরনের অভিযান চলমান থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন