Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

টেকনাফ সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

ইয়াবা

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফনদীর কিনারা থেকে ১ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার গভীর রাতে পৌরসভার চৌধুরী পাড়ার নতুন ট্রানজিট ঘাটের নাফনদীর কিনারায় ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ – নাফনদী দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান টেকনাফে আনা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর বিওপির নায়েক সুবেদার আবুল কালামের নেতৃত্বে বিজিবির জওয়ানেরা পৌরসভার চৌধুরী পাড়ার নতুন ট্রানজিট ঘাটের নাফনদীর কিনারায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা নাফনদীর বেড়িবাঁধ এলাকায় একটি ব্যাগ ফেলে পার্শ্ববর্তী প্যারাবনে ঢুকে পড়ে। পরে ওই ব্যাগ থেকে ১ লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার মূল্য ৩ কোটি টাকা ।

তিনি আরও জানান, উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে উর্ধ্বতন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন