বছরের শেষ সূর্যকে বিদায় জানাতে কক্সবাজারের সমুদ্র সৈকত পরিণত হয়েছে জনসমুদ্রে

01

নিজস্ব প্রতিনিধি:
৩১ ডিসেম্বর বিকাল ৫টা । সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে লাখো মানুষের ভিড়। কোথাও তিল পরিমাণ ঠাই নেই। সবার দৃষ্টি পশ্চিমে আকাশে নীল সমুদ্রের উপরে হেলে পড়া সূর্যের দিকে। প্রিয় মানুষের হাত ধরে নীল পানির উপর লাল সূর্যের খেলা দেখায় মত্ত ভ্রমন পিপাসুরা।

কেউ কেউ দূর থেকে ভেসে আসা গানের তালে দুলছে। কেউ বা হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে বছরের শেষ সূর্যটাকে। সবার অপেক্ষা সূর্য অস্ত যাওয়ার। এভাবেই পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে সমুদ্র যেন জনসমুদ্রে পরিনত হয়েছিল।

বৃহস্পতিবার সকাল থেকেই লোকজন জড়ো হতে শুরু করে সাগর পাড়ে। উদ্দ্যেশে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত মেগা বীচ কার্নিভাল উপভোগ ও শেষ সূর্যকে বিদায় জানানো।

২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে পালন করতে বৃহস্পতিবাপর থেকে শুরু হয়েছে ৩ দিনের মেগা বীচ কার্নিভাল। যাকে ঘিরেই লোক সমাগম বেড়ে যায় বহুগুন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন