Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

শান্তি, উন্নয়ন আর সহাবস্থানের পক্ষে মানুষের ঐক্যের জয় হয়েছে- রফিকুল আলম

04.01

সিনিয়র রিপোর্টার:

শান্তি, উন্নয়ন আর সহাবস্থানের পক্ষে দল মত নির্বিশেষে মানুষের ঐক্যের জয় হয়েছে উল্লেখ করে খাগড়াছড়ি পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো: রফিকুল আলম বলেছেন আ.লীগ-বিএনপির মতো বড় দুই দলের দুই নেতার রক্তচক্ষুকে উপেক্ষা করে সাধারণ ভোটাররা ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে মিথ্যাচার, অপপ্রচার আর ভয়ভীতির সমুচিত জবাব দিয়েছে। এই নির্বাচনের মাধ্যমে পাহাড়ি-বাঙ্গালীর সাম্প্রদায়িক সম্প্রীতির ভীত আরো মজবুত হয়েছে বলেও উল্লেখ করে খাগড়াছড়ির এ পৌর পিতা।

সোমবার বিকালে খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বর মুক্তমঞ্চে ‘খাগড়াছড়ি সম্মিলিত নাগরিক কমিটি’র উদ্যোগে প্রদত্ত নাগরিক সংবর্ধনা ও বিশেষ প্রার্থনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী লিয়াকত আলী চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইছ উদ্দিন, জেলা বিএনপি’র সহ-সভাপতি আমিন শরীফ সওদাগর, খাগড়াছড়ি জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক মো: তাজুল ইসলাম বাদল, সাংবাদিক প্রতিনিধি আজিম-উল-হক, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: কামাল উদ্দিন পাটোয়ারী, খাগড়াছড়ি চেম্বার অব কমার্স‘র পরিচালক সুদর্শন দত্ত প্রমূখ বক্তব্য রাখেন।

সংবর্ধনার জবাবে খাগড়াছড়ি পৌরসভার দ্বিতীয়বারের মতো নির্বাচিত মেয়র মো: রফিকুল আলম বলেন, আমাকে হারানোর জন্য সাধারণ ভোটারদের প্রতারিত করার জন্য সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া সরকারি দলের সাথে আঁতাত করেছেন। কিন্তু খাগড়াছড়ি পৌরবাসী পাহাড়ি-বাঙ্গালী ঐক্যবদ্ধ হয়ে তাদের সব ষড়যন্ত্র রুখে দিয়েছে।

নাগরিক সংবর্ধনায় খাগড়াছড়ি পৌরসভার নব-নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন