Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বিজয় দিবস উদযাপনে মানিকছড়িতে প্রস্তুতিমূলক সভা    

306-copy

মানিকছড়ি প্রতিনিধি:

আসন্ন বিজয় দিবস-২০১৬ উদযাপনে মানিকছড়ি উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে। এ উপলক্ষে বুধবার উপজেলা নির্বাহী অফিসার বিনিতা রাণী’র সভাপতিত্বে এবং উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমার উপস্থিতিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় ইউএনও’র অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ রাজ্জাক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আতিউল ইসলাম, ইউপি’র চেয়াম্যান মো. শফিকুল ইসলাম ফারুক, মো. শহিদুল ইসলাম মোহন, মো. জয়নাল আবেদীন ও মো. রফিকুল ইসলাম বাবুলসহ রাজনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আসন্ন বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গ্রহীত হয়। এছাড়া ওই দিন সরকারি, বেসরকারী প্রতিষ্ঠানে উত্তোলিত জাতীয় পতাকা অবশ্যই নিয়মানুযায়ী উত্তোলনের ওপর নজরদারী বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে ব্যক্তি মালিকাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পতাকার অবমাননা হয়ে থাকে এমন অভিযোগের ভিত্তিতে বিষয়টির ওপর জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি সভায় গুরুত্ব দিয়ে এ ব্যাপারে সকলকে সচেতন হওয়ার আহব্বান জানানো হয়।

এছাড়াও বিজয় দিবসে যথারীতি সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, ৩১ বার তোপধ্বনী, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শন, শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া অনুষ্ঠান, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, প্রীতি ফুটবলসহ নানা আয়োজনে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন