অশ্রুসিক্ত নয়নে রাজস্থলী ইউএনওর বিদায়

fec-image

চোখে ছিলো পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও উপজেলার সকলের কাছ থেকে বিদায় নিলেন ইউএনও শান্তনু কুমার দাশ।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজস্থলী উপজেলাপরিষদ চেয়ারম্যান বাসভবন থেকে বিদায় বেলায় দেখা গেলো এমন চিত্র।

বিদায়কালে ইউএনও শান্তনু কুমার দাশ বলেন, ভালো থাকুক রাজস্থলী উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকুরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচকভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।

বিদায়বেলায় উপস্থিত বেশির ভাগ মানুষের চোখেই ছিলো জল। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।

বক্তব্যকালে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন, অনাবিল, সুখ-শান্তিতে সমৃদ্ধ হোক আপনার পারিবারিক জীবন, আপনি দীর্ঘজীবী হোন, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পৌঁছে যান কাঙ্খিত গন্তব্যে, এই আমার আন্তরিক চাওয়া।

বিদায়কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজস্থলী সার্কেল সাইকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, অফিসার ইনচার্জ জাকির হোসেন, ডা. রুইহলাঅং মারমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, আবুল খায়েরসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানগণ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউএনও, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন