ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির সময় এখনো আসেনি : ট্রাম্প

fec-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি করার সময় এখনো আসেনি।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন’

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে আগ্রহী হলেও তিনি এই মুহূর্তে তা করতে চান না। তার মতে, সম্ভাব্য চুক্তির শর্তাবলি এখনো যথেষ্ট ভালো নয়। তিনি বলেন, “যে কোনো চুক্তি অত্যন্ত শক্ত ও কার্যকর হতে হবে।”

তবে চুক্তির সম্ভাব্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “এই মুহূর্তে আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।”

এদিকে জ্বালানি তেলের বাড়তি দাম নিয়ে উদ্বেগকে গুরুত্ব দেননি ট্রাম্প। তিনি বলেন,হমুজ প্রণালি   দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি তাদের ‘চমৎকার’ ও ‘বিশ্বস্ত’ অংশীদার হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই দেশগুলোর ওপর অপ্রয়োজনীয়ভাবে হামলা চালানো হয়েছে এবং তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, পুরো ঘটনার মধ্যে ইরানের সাম্প্রতিক পদক্ষেপ তাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে। তার মতে, মিত্র দেশগুলো কোনো প্ররোচনা ছাড়াই আক্রান্ত হয়েছে, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেছে।

ট্রাম্প আরও বলেন, এ ধরনের উসকানিমূলক আচরণ শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ককে আরও জটিল করে তুলছে। তিনি হামলার পেছনে ইরানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে মিত্র দেশগুলোর পাশে থাকার দৃঢ় অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক, ইরান যুদ্ধ, ডোনাল্ড ট্রাম্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন