হত্যাসহ ২১ মামলার আসামি

কক্সবাজার জেলার শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত গ্রেফতার

fec-image

কক্সবাজার জেলার শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ২১টি মামলার আসামি শফি ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র-গোলাবারুদ, গ্রেনেড, ডেটোনেটর, মাইন ও মাদক।

গতকাল রাত ১১টার দিকে টেকনাফের নয়াপাড়া ক্যাম্প-২৬ এর পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে এসব অস্ত্র মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-১৫-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি দুর্ধর্ষ অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল।

তার নেতৃত্বে ডাকাত দল ক্যাম্প এলাকার রোহিঙ্গা ও বাঙালিদের জিম্মি করে রাখত এবং পাহাড়ি অঞ্চলজুড়ে একটি ত্রাসের সাম্রাজ্য গড়ে তোলে। তার বিরুদ্ধে ২টি হত্যা, ২টি ডাকাতির প্রস্তুতি, ৬টি অস্ত্র, ৬টি মারামারিসহ মোট ২১টি মামলা রয়েছে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন