কুতুবদিয়ায় গাঁজা ব্যবসায়ি আটক


কক্সবাজারের কুতৃবদিয়ায় গাঁজা ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ জুলাই) উত্তর ধুরুং আকবর বলী পাড়া বেড়িবাঁধে দোকান থেকে অভিযান চালিয়ে শহীদ উল্লাহ (৪৫) নামের গাঁজা ব্যবসায়িকে আটক করা হয় ।
কুতৃবদিয়া থানার ওসি মো, আরমান হোসেন জানান, আকবর বলী পাড়ায় দোকানে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ শহীদ উল্লাহকে আটক করা হয়েছে। সে মাহবুব উল্লাহর পুত্র।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

















