Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়িতে ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ : আহত দুই

11047229_1630931453802428_791669939_n copyসিনিয়র স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ি জেলা সদরের শান্তিনগর এলাকা থেকে ১৩০ পিস ইয়াবা সহ পিপলু শিকদার (৩৫)-কে আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। আটক পিপলু শিকদার শান্তি নগরের বাসিন্দা ননী গোপাল সিকদারের ছেলে। বৃহস্পতিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।

এসময় ইয়াবা ব্যবসায়ীর ছুরিকাঘাতে দুই জন আহত হয়েছে। আহতরা হলেন শান্তিনগরের মৃত গোপাল চন্দ্র ধরের ছেলে অরুণ চন্দ্র ধর (৪০) ও একই এলাকার মৃত নিতাই ধরের ছেলে সাধন ধর (৪৪)। আহতদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইয়াবা ব্যবসায়ীর ছুরিকাঘাতে আহত সাধন ধর বলেন, আমি আর আমার চাচাত ভাই দর্জির কাজ করি। বাসায় সেলাই মেশিন চালানোর সময় বিকাল সাড়ে ৩টার দিকে পিপলু ফলে ক্ষিপ্ত হয়ে আমার ভাই (অরুণ) কে ছুরিকাঘাত করে। এসময় আমি তাক বাঁচাতে আসলে সে আমাকেও ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আমাদের তার হাত থেকে উদ্ধারের চেষ্টা করলে সে তাদেরকেও মারার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় পৌর কাউন্সিলরসহ পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর মো: শাহ আলম বলেন, পিপলু শিকদার মাদকাসক্ত যুবক। সে প্রায় সময়ই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাকে একাধিকবার স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করলেও জামিনে বের হয়ে সে আবারো অপরাধে জড়িয়ে পড়ে।

এবিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিপলু শিকদারের বাসা থেকে ১৩০ পিস ইয়াবা, দুইটি মোবাইল ফোন, একটি অব্যবহৃত সীম কার্ড ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি পাওয়া গেছে। আহতরা মামলা না করলে পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন