Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়িতে বিএনপির একক প্রার্থী ওয়াদুদ ভূইয়া, রাঙামাটি ও বান্দরবানে ২ জন করে


নিজস্ব প্রতিবেদক,  খাগড়াছড়ি:

খাগড়াছড়ি সংসদীয় আসনে (২৯৮) খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) রাতে চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

মনোনয়নপত্র হাতে পেয়ে ওয়াদুদ ভ্ইূয়া বলেন, দীর্ঘ দিনের ত্যাগের মূল্যায়ন হয়েছে। ভোট বিপ্লবের মাধ্যমে খাগড়াছড়ি আসনে বিজয় ছিনিয়ে এনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ত্বরান্বিত করবো।

এদিকে রাঙামাটি ও বান্দরবানে দু’জন করে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপির। রাঙামাটিতে মনি স্বপন দেওয়ান ও দীপেন দেওয়ান, বান্দরবানে সাচিং প্রু জেরি ও উম্মে কুলসুম সুলতানা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন