Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

গুইমারাতে ত্রিপুরা তরুণীকে অপহরণ ও শারিরীক নির্যাতনের অভিযোগে বাঙালী যুবক গ্রেফতার 

ZZZZ

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার গুইমারাতে এক পাহাড়ী মেয়েকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবদুল মজিদ নামে এক বাঙালী যুবককে সন্দেহজনকভাবে গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করেছে যৌথবাহিনী। বিশ্বস্ত সূত্রে এ খবর জানা গেছে।

 উল্লেখ্য, ২৭ জুন সোমবার অজ্ঞাতনামা ৪ ব্যক্তি তাকে অপহরণ করে নিয়ে যায়।  মেয়েটির বয়স ১৮ বছর। সে উপজেলার দ্বিতীয় কার্বারী পাড়ার পূর্ণকুমার ত্রিপুরার মেয়ে।

জানা গেছে, মেয়েটি গুইমারা কলেজের অন্যমত দাতা কুমেন্দ্র ত্রিপুরার বাড়ীতে গৃহকর্মীর কাজ করতো। মেয়েটি গরু চরানোর কাজে বাড়ীর বােইরে এলে অজ্ঞাতনামা চার ব্যক্তি তাকে অপহরণ করে নিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে কুমেন্দ্র কারবারীর বাড়ীর পাশে অপহরণকারীরা মেয়েটিকে ফেলে রেখে যায়।

মুক্তি পাওয়ার পর কুমেন্দ্র ত্রিপুরা চিকিৎসার জন্য মেয়েটিকে প্রথমে গুইমারা সেনা হাসপাতালে নিয়ে আসে। পরে শারিরীক অবস্থা বিবেচনা করে মেয়েটিকে গুইমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।  চিকিৎসকের কাছে মেয়েটি শারিরীকভাবে নির্যাতনের স্বীকার করে। তবে কারা নির্যাতন করেছে তিা নিশ্চিত করে বলতে পারেনি।

তবে এ ঘটনায় সন্দেহজনকভাবে যৌথবাহিনী স্থানীয় আবদুল মজিদ নামের এক যুবককে গ্রেফতার করেছে। তাকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।  তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। আজ অফিস সময়ে মেয়েটির ডাক্তারী পরীক্ষাসহ আইনগত অন্যান্য ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন